About Us

২০১৯ সালে আমাদের পথচলা শুরু হয়েছিল একটি ছোট্ট ফেসবুক পেজ দিয়ে… 🤍  
সেই সময় অনলাইন শপিং নিয়ে মানুষের মনে ছিল অনেক দ্বিধা, অনেক ভয়। কিন্তু আমরা বিশ্বাস করতাম—ভালোবাসা, সততা আর মানসম্মত পণ্য একদিন ঠিকই নিজের জায়গা করে নেবে।

আজ এতগুলো বছর পর পেছনে তাকালে দেখি—কত সংগ্রাম, কত শেখা, কত উত্থান-পতনের গল্প মিশে আছে আমাদের প্রতিটি সাফল্যে। এখনও আমরা শিখছি, এখনও আমরা আরও ভালো হওয়ার পথে হাঁটছি।

আপনাদের অসংখ্য অনুরোধ ও ভালোবাসার ফলেই আজ আমাদের নিজস্ব শোরুম  
📍 সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স, ধানমন্ডি।

আমরা গর্বের সাথে বলি—আপনাদের ছাড়া এটি কখনোই সম্ভব হতো না। আমাদের পণ্যে যারা একটুখানি আস্থা রেখেছেন, একটিও টাকা খরচ করেছেন—প্রত্যেকেই আমাদের এই যাত্রার অংশীদার।

Mania By Minzeri শুধু একটি কাপড়ের পেজ নয়—এটি বাংলাদেশের নারীদের একটি কমিউনিটি।  
যেখানে আছে নতুন সালোয়ার কামিজ ও কো-অর্ড সেটের কালেকশন,  
স্টাইলিং আইডিয়া,  
খোলা মনে মতামত বিনিময়,  
আর একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা।

আমরা সবসময় গ্রাহকের পছন্দকে প্রাধান্য দিই। ট্রেন্ডের পেছনে নয়—আমরা চলি আপনাদের রুচি ও প্রয়োজনের সাথে। আমাদের টিম শুধু কর্মী নয়, একটি পরিবার।

—যারা প্রতিদিন চেষ্টা করে আপনাদের সেরা সেবা দিতে।

আমরা নতুন আইডিয়া ও গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই, তবে আমাদের কমিউনিটিতে কোনো ধরনের হেট স্পিচ বা মিথ্যা অভিযোগের স্থান নেই।

আমাদের হয়ে কথা বলে আপনাদের ফিডব্যাক।
আপনাদের আস্থা, ভালোবাসা আর সমর্থনই আমাদের সবচেয়ে বড় অর্জন।

আমাদের ফেসবুক পেজ:
https://www.facebook.com/share/17suRgt9zm/?mibextid=wwXIfr

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
এই যাত্রা সবে শুরু ✨